ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক

বাগাতিপাড়ায় চাকরির প্রলোভন দিয়ে অর্থ আত্মসাৎ প্রতারক কারাগারে

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২০

তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার।
নাটোরের বাগাতিপাড়ায় সমুদ্রগামী জাহাজে চাকরি দেবার কথা বলে একাধিক মানুষের কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এমদাদুল হক নামে এক প্রতারকের বিরুদ্ধে। এই অভিযোগের মামলায় গত ২২ মার্চ আদালত থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলার বাদী মিজানুর রহমান সুজন ও ইমামুল ইসলাম।

গত ২৪ অক্টোবর ওই প্রতারক এমদাদুলের বিরুদ্ধে একই কায়দায় ১ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার দায়ে মামলা করে উপজেলার সলইপাড়া গ্রামের ভুক্তভোগী সজিব আলীর পিতা আব্দুল আলী। ওই মামলায় ২৩ নভেম্বর জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সর্বশেষ উপজেলার আব্দুস সালামের করা প্রতারণা মামলায় ৪ ডিসেম্বর সোমবার সকালে তাকে আবারও (৩য় বার) কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, বাদীর ছেলে ফিরোজকে জাহাজে চাকরি দিবে বলে চলতি বছরের আগস্ট মাসের ২৩ তারিখে ২ লক্ষ টাকা নেয় প্রতারক এমদাদুল। এরপর মাসের পর মাস ঘুরলেও টাকা ফেরত না দিয়ে নানান হুমকি প্রদান করে সে। বিভিন্ন জনকে ধরে সুবিচার না পেয়ে শেষমেষ আদালতের দারস্থ হয় ভুক্তভোগী। এনিয়ে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী ময়লাল আলী বলেন, প্রতারকের বিরুদ্ধে করা মামলাটি আদালত আমলে নিয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আশা করছি আমার মক্কেল সুবিচার পাবে।
এছাড়া তার বিরুদ্ধে আরও ৮টি মামলা চলমান আছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৮:১১ অপরাহ্ণ, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বাগাতিপাড়ায় চাকরির প্রলোভন দিয়ে অর্থ আত্মসাৎ প্রতারক কারাগারে

আপডেট সময় : ০৬:২৮:১১ অপরাহ্ণ, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩