ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

ভোলার লালমোহনে দুর্ধর্ষ চুরির ঘটনায় এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৫১

ভোলার লালমোহনে নেশা দ্রব্য দিয়ে গভীর রাতে দুর্ধর্ষ ভাবে চুরি করে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলা চরভুতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ল্যাংগুটিয়া এলাকার জাহাঙ্গির ডুবাই বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আকিজান (৭০) ওই বাড়ীর তোফাজ্জল হোসেনের স্ত্রী।
এঘটনায় নিহতের ছেলে কামাল জানান,আমার ভাই রফিক ডুবাইয়ের সাথে মা বাবা দুজনেই একত্রে তার বাসায় থাকেন। সকালে তাদের ঘরের সামনের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করলেও কোন শব্দ না পাওয়ায়, ঘরের পিছনের দরজা খোলা দেখায় ঘরে ঢুকে দেখতে পাই সামনের বারান্দায় মায়ের রক্তাক্ত লাশ পরে আছে। এছাড়াও অচেতন অবস্থায় রয়েছে আমার বাবা তোফাজ্জল হোসেন ও আমার ভাই রফিকের স্ত্রী তানিয়া বেগম। মায়ের রক্তাক্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আহতদেরকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, ইতি পূর্ব ও কয়েকবার আমাদের বাড়ি চুরি হয়েছে।তবে এবার ডাকাতি করে ঘরের স্বর্ণালংকার সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দলের লোকজন।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান চোর চক্রের সদস্যদের চিনে ফেলায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এছাড়াও তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৪৩:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ২৫৭ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলার লালমোহনে দুর্ধর্ষ চুরির ঘটনায় এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৬:৪৩:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫