শিরোনাম ::
মনপুরায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মাঝে কোস্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
ভোলার মনপুরা উপজেলার চরকলাতলি এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।
প্রতিটি পরিবারকে দেওয়া ত্রাণ প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ এবং ১ লিটার সয়াবিন তেল।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারী পরিচালক রাশিদা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের কৈশোর প্রকল্পের সমন্বয়কারী খোকন চন্দ্র শীল, সিসিআর প্রকল্পের প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ, ব্যবস্থাপক (টিএস) মাকসুদুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দারা কোস্ট ফাউন্ডেশনের এই মানবিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
Facebook Comments Box


















