মনপুরায় রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
লোকমান খাঁন মনপুরা উপজেলা প্রতিনিধি।।
মঙ্গলবার বিকালে মনপুরার হাজীরহাট বাজারে একটি মিলোনায়তনে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটিতে বাংলাদেশ বাণী’র মহিব্বুল্যাহ (ইলিয়াছ)কে সভাপতি, ক্রাইম বাংলা নিউজ এর লোকমান খানকে সাধারণ সম্পাদক, দৈনিক দেশের কন্ঠ এর মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, বরিশাল প্রতিদিন এর মোহাম্মদ মেহেদী হাসানকে কোষাধক্ষ্য নির্বাচিত করা হয়েছে।
এছাড়া সময়ের আলো এর রাকিবুল হাসান ও রিয়াজ উদ্দিনকে সহ-সভাপতি, দেশ প্রতিদিন এর বনি আমিনকে সহ-সাধারণ সম্পাদক, সংবাদ সকাল এর খাইরুল বাশারকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বরিশাল প্রথম আলো এর আল-আমীন মুন্না,জাতীয় অর্থনীতি এর আল-আমীন , ডেইলি এক্সপ্রেস এর আ:ছালাম, খবর বাংলাদেশ এর শাহিন,সংবাদ সকাল এর সাদ্দাম ও স্বাধীন ৭১ এর মাসুদ ।
এর আগে কমিটি গঠন নিয়ে বাংলাদেশ বানীর মহিব্বুল্যাহ (ইলিয়াছ) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক লোকমান খান ,মিজানুর রহমান , মোহাম্মদ মেহেদী হাসান ,রিয়াজ উদ্দিনসহ,অন্যান্যরা।
পরে সর্বসম্মতিক্রমে মনপুরা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে (ঢাকা ওয়াচ ২৪) এর সম্পাদক ও প্রকাশক শাহাদাত সজীব , ঢাকা ওয়াচ ২৪ সহ-প্রকাশক শাহজালাল আল-আমীনসহ সব পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।




















