মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু)-এর অনুসারীরা মাদারীপুর-০১ (শিবচর) আসনের মনোনয়ন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শিবচরের ঢাকা–ভাঙ্গা মহাসড়কে তারা টায়ার জ্বালিয়ে এবং সার্ভিস সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা “অন্যায় সিদ্ধান্ত মানি না, লাবলুর নেতৃত্ব চাই”—এই স্লোগান দিতে থাকেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে আটটা পর্যন্ত অবরোধ চলমান ছিল। মহাসড়ক অবরোধের কারণে শিবচর অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে ভাঙ্গা–ঢাকা ও শিবচরমুখী শতাধিক যানবাহন আটকা পড়ে। এদিকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, দলীয় মনোনয়ন সিদ্ধান্ত পুনর্বিবেচনা...
৪৫১
মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু)-এর অনুসারীরা মাদারীপুর-০১ (শিবচর) আসনের মনোনয়ন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে শিবচরের ঢাকা–ভাঙ্গা মহাসড়কে তারা টায়ার জ্বালিয়ে এবং সার্ভিস সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা “অন্যায় সিদ্ধান্ত মানি না, লাবলুর নেতৃত্ব চাই”—এই স্লোগান দিতে থাকেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে আটটা পর্যন্ত অবরোধ চলমান ছিল। মহাসড়ক অবরোধের কারণে শিবচর অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে ভাঙ্গা–ঢাকা ও শিবচরমুখী শতাধিক যানবাহন আটকা পড়ে।
এদিকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, দলীয় মনোনয়ন সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা পর্যন্ত তারা কোনোভাবেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবেন না।