নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৫, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৮ জন

মোংলায় বিএনপির সম্মেলনে সভাপতি জুলফিকার, সম্পাদক মানিক

৪০৭

উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোংলা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ২৩ বছর পর এভাবে উৎসবমুখর গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল নেতা নির্বাচিত করা হয়েছে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির কর্মীরা। 

মঙ্গলবার (২৯ জুলাই) মোংলার ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জনের মধ্য ৬২৪ জন সদস্য ভোট প্রয়োগের মাধ্যমে পৌর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত করেন; যার ফলাফল ঘোষণা হয় রাত প্রায় সাড়ে ১০টায়। 

এর আগে সকালে মোংলার ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জন ভোটারদের মধ্যে ৬২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫৭৩টি ভোট পেয়ে সভাপতি পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জুলফিকার আলী, ২১৪টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক এবং ২৬০ ও ২৩১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক তালুকদার মো: নাসির উদ্দিন মো: গোলাম নুর জনি নির্বাচিত হয়েছেন। 

সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জুলফিকার আলির সভাপতিত্বে সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার বলেন, দীর্ঘ অনেকটা বছর পর একটা কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিল সম্পন্ন হয়েছে। আশা করব, নবনির্বাচিত নেতারা দলের সুনাম রক্ষা করাসহ মানুষের জন্য কাজ করবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১০

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১১

live

১২

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৩

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৪

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৫

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৬

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৮

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

১৯

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

২০