ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

মোংলায় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১২

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মোংলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজে ৩৪তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি তালুকদার আক্তার ফারুক এর সহধর্মিণী ও দাতা সদস্য সরবরিয়া খানম দরিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোংলা সরকারী কলেজে’র সাবেক অধ্যাক্ষ গোলাম সরোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস প্রমুখ।

প্রধান অতিথি তার উদ্বোধনী ঘোষনায় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পাঠ্য পুস্তকের পাশাপাশি এ ধরণের সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। যা দিয়ে তারা আগামীদিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে একটা সঠিক নির্দেশন লাভে সক্ষম হবে।

তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। পরে পায়রা উড়ানো, দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে আগামী ১১ফেব্রুয়ারি বিজয়ীদের মাঝে আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১৬:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মোংলায় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় : ০৫:১৬:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০২৩