মোঃযায়েদ আলী জাহিদ যশোর প্রতিনিধি।
১০ জুলাই ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৭ জন

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১২২

যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের আব্দুল হাই কলা ভবনের নিচতলায় অবস্থিত কেন্দ্রীয় গ্রন্থাগারটি শুধু বই পড়ার স্থান নয়, হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ও ক্যারিয়ার গড়ার নীরব পাঠশালা।
১৯৪১ সালে প্রতিষ্ঠিত এই গ্রন্থাগার দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। বর্তমানে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর এ কলেজে পাঠ্যপুস্তকের – পাশাপাশি গবেষণা, রেফারেন্স এবং চাকরির প্রস্তুতির অন্যতম নির্ভরযোগ্য স্থান এ গ্রন্থাগারটি।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন অনার্স, মাস্টার্স, ডিগ্রি – ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে গ্রন্থাগারটি। শুধু নিয়মিত শিক্ষার্থীরাই নন, অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা অনেক চাকরিপ্রার্থীও সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্য নিয়মিত এখানে পড়াশোনা করেন। ফলে বছরজুড়েই পাঠকের উপস্থিতি থাকে গ্রন্থাগারে।
বিশেষ করে বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরুর এক থেকে – দেড় মাস আগে গ্রন্থাগারের ওপর চাপ কয়েকগুণ বেড়ে যায়। সকাল থেকেই আসনের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। গ্রন্থাগারে একসঙ্গে ৭৬ জনের বসার ব্যবস্থা আছে, ৬ জন সুয়োগ পায় সাইক্লোজি সেন্টারে। সবমিলে সকালে প্রায় ৮২ জন পর্যন্ত পর্যন্ত শিক্ষার্থী সুয়োগ পান। পর্যাপ্ত আসন না থাকায় অনেককে অপেক্ষা করতে হয়, আবার কেউ কেউ ফিরে যেতে বাধ্য হন। তবে বিকেল ৫টার পর টিউশনি ও অন্যান্য ব্যস্ততার কারণে পাঠকের সংখ্যা কমে প্রায় ৩০ জনে নেমে আসে।
গ্রন্থাগারে বর্তমানে ৩০ হাজারেরও বেশি বই রয়েছে। প্রতিটি বিভাগের জন্য গড়ে প্রায় তিন হাজার বিষয়ভিত্তিক বই সংরক্ষিত আছে। লাইব্রেরি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রন্থাগারে বসে পড়াশোনার পাশাপাশি এক সপ্তাহের জন্য বই বাসায় নিয়েও যেতে পারেন।
আধুনিক সুযোগ-সুবিধার দিক থেকেও গ্রন্থাগারটি সমৃদ্ধ। এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত পাঠকক্ষ, ইন্টারনেট সুবিধা, সাইক্লোজি সেন্টার এবং কবি মাইকেল মধুসূদন দত্তের নামে একটি বিশেষ গ্যালারি। গ্যালারিতে সংরক্ষিত রয়েছে কবির বিভিন্ন সাহিত্যকর্ম। এছাড়া একটি পত্রিকা পাঠ কর্নারে প্রতিদিন বাংলা ও ইংরেজি ভাষার একাধিক জাতীয় দৈনিক রাখা হয়, যেখানে শিক্ষার্থীরা সমসাময়িক বিষয় সম্পর্কে জানার সুযোগ পান।
সাধারণ দিনে গ্রন্থাগার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। তবে কলেজে বিভিন্ন বর্ষের পরীক্ষা চলাকালে সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়।
তবে নানা সীমাবদ্ধতাও সীমাবদ্ধতাও রয়েছে। পরীক্ষার মৌসুমের সকালে শত শত শিক্ষার্থী গ্রন্থাগারে এলেও পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকায় অনেকেই ফিরে যান। বিশুদ্ধ পানিরও কোনো ব্যবস্থা নেই। যদিও পুরো কলেজ ক্যাম্পাসেই এ সংকট রয়েছে, ছাত্র ও ছাত্রী কমনরুমে দুটি পানি ফিল্টার থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
লোডশেডিং হলে পুরো গ্রন্থাগার অন্ধকার হয়ে যায়। ভবনটি বদ্ধ হওয়ায় এসি বন্ধ হলে ভেতরে গরম ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়, যা পড়াশোনার জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। শিক্ষার্থীরা দ্রুত বিদ্যুতের বিকল্প স্থাপনের দাবি জানিয়েছেন।

অনার্সের শিক্ষার্থী রাকিব বলেন, “আমি নিয়মিত এখানে পড়তে আসি। বিশ্ববিদ্যালয় পর্যায়ের মতো পরিবেশ রয়েছে। প্রয়োজনীয় রেফারেন্স বই সহজেই পাওয়া যায়। পড়াশোনার জন্য এটি চমৎকার জায়গা। তবে পাঠ্যসূচির বাইরের গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতার বইয়ের সংখ্যা আরও বাড়ানো উচিত।”
তাসনিয়া নামে এক শিক্ষার্থী বলেন, “বিষয়ভিত্তিক বইয়ের তেমন কোনো সংকট নেই। তবে মেয়েরা বিকেল ৫টার পর লাইব্রেরিতে থাকতে পারে না, অথচ ছেলেরা রাত ৯টা পর্যন্ত পড়তে পারে। সময়সীমা বাড়ানোর পাশাপাশি নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য একটি নির্দিষ্ট স্থানও থাকা দরকার।”
গ্রন্থাগারের বর্তমান উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গ্রন্থাগারিক মো. আক্তার হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে ২০১৫ সালের ৮ অক্টোবর তিনি এ কলেজে যোগদান করেন। যোগদানের পর থেকেই একটি আধুনিক, শিক্ষার্থীবান্ধব গ্রন্থাগার গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তিনি জানান, শুরুতে গ্রন্থাগারে সুযোগ-সুবিধা সীমিত ছিল। পরবর্তীতে ধাপে ধাপে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সাজসজ্জা এবং ২০২২ সালে নতুন একটি অংশ সংযুক্ত করার মাধ্যমে গ্রন্থাগারটি বর্তমান রূপ পায়। বর্তমানে এখানে ৩০ হাজারের বেশি বই সংরক্ষিত রয়েছে।ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মো. আক্তার হোসেন বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি স্বতন্ত্র গ্রন্থাগার ভবন নির্মাণ তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। পাশাপাশি গ্রন্থাগারে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করাও তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে। লোডশেডিংয়ের সময় গ্রন্থাগার অন্ধকার হয়ে যাওয়ার বিষয়টি নির্মাণকাজের ত্রুটির কারণে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাতের স্টাফ সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে কর্মরত তিনজন নারী কর্মচারীর মধ্যে একজনের অন্যত্র চাকরি হয়েছে এবং অপর একজনের চাকরির মেয়াদও শিগগিরই শেষ হবে। ফলে রাতের শিফটে একজন পুরুষ কর্মচারীকেই দায়িত্ব পালন করতে হচ্ছে, যা তাঁর জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। নতুন জনবল নিয়োগের জন্য তারা অনেক আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন এবং দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ কলেজে সন্ধ্যার পর গ্রন্থাগার খোলা থাকে না। কিন্তু এমএম কলেজে রাত ৯টা পর্যন্ত পাঠসেবার ব্যবস্থা চালু রয়েছে। এ গ্রন্থাগারে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী আজ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তিনি বিশ্বাস করেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিনির্ভরতা কমিয়ে আরও বেশি শিক্ষার্থীকে গ্রন্থাগারমুখী করা গেলে আগামী দিনে এই গ্রন্থাগার দেশের অন্যতম সেরা কলেজ গ্রন্থাগারে পরিণত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু বলেন, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সময় বিকেল ৫টা থেকে বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করা হয়েছে। আগের তুলনায় গ্রন্থাগারের পরিবেশ অনেক উন্নত হয়েছে। বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে। গ্রন্থাগারের যেকোনো সমস্যা সমাধানে কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাব।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি রাকিবুল হাসান বলেন, “বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরুর এক থেকে দেড় মাস আগে থেকেই লাইব্রেরিতে বেশি চাপ তৈরি হয়। সকাল থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। পর্যাপ্ত সিট না থাকায় অনেকেই ফিরে যেতে বাধ্য হন। আবার লোডশেডিং হলে পুরো লাইব্রেরি অন্ধকার হয়ে যায়। তাই দ্রুত একটি জেনারেটর স্থাপন বা বিকল্প বিদ্যুৎ জরুরি, এছাড়া পুরো ক্যাম্পাসজুড়ে বিশুদ্ধ পানির সমস্যা প্রকট, আমাদের জায়গা থেকে ছাত্র ও ছাত্রী কমনরুমে বিশুদ্ধ পানির ফিলটার স্থাপন করেছি যা চাহিদার তুলনায় অপ্রতুল।”
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম রফিকুল ইসলাম দৈনিক নতুন সকালের বার্তাকে বলেন, “বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরুর আগে কিছুদিন গ্রন্থাগারে অতিরিক্ত চাপ সৃষ্টি হলেও স্বাভাবিক সময়ে তেমন আসনসংকট থাকে না। বর্তমানে গ্রন্থাগারে চারজন কর্মচারী দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে তিনজনই নারী। রাতের শিফটে নারীদের কাজ করা অনুপযোগী হওয়ায় একজন পুরুষ কর্মচারীকেই দায়িত্ব পালন করতে হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে এবং নতুন কর্মী নিয়োগের বিষয়েও তাগিদ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “কলেজের বিভিন্ন বিভাগে পানির ফিল্টার থাকলেও গ্রন্থাগারে আলাদা কোনো ফিল্টার নেই। লোডশেডিংয়ের সময় গ্রন্থাগার অন্ধকার হয়ে যাওয়ার বিষয়টি আগে আমার জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। দ্রুত বিকল্প আলোর ব্যবস্থা, প্রয়োজনে এলইডি লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। গ্রন্থাগারের যেকোনো সমস্যা সমাধানে প্রশাসন আন্তরিক। এ অঞ্চলের অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এমনকি কিছু বিশ্ববিদ্যালয়ের তুলনায়ও এমএম কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার মানসম্মত ও উন্নত পরিবেশসমৃদ্ধ।”

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%a9%e0%a7%ab-%e0%a6%b9/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১১

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১২

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৩

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৪

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৫

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৬

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৭

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৮

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

১৯

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০