তন্ময় দেবনাথ রাজশাহী ব্যুরো
৩১ মার্চ ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৯ জন

রেজাউল করিম ও শামসুল ইসলামকে রাজশাহী প্রেসক্লাবের কারণ দর্শানোর নোটিশ

২০৪

রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম ও শামসুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তাদের সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এ নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী ও গণতান্ত্রিকভাবে পরিচালিত সাংবাদিক সংগঠন, যা ১৯৫৪ সাল থেকে নিজস্ব গঠনতন্ত্রের আলোকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়ে আসছে। সংগঠনের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক সদস্যের জন্য বাধ্যতামূলক।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে রাজশাহী প্রেসক্লাবের সামনে বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে রেজাউল করিম ও শামসুল ইসলাম যে বক্তব্য প্রদান করেন, তা প্রেসক্লাববিরোধী হিসেবে বিবেচিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডকে শৃঙ্খলাবিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ প্রেক্ষিতে, তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা নোটিশ প্রাপ্তির সাত (৭) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবুর স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%93-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১০

live

১১

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১২

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৩

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৪

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৫

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৭

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

১৮

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

২০