ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

লংগদুতে আধুনিক জাতের সরিষার চাষ, মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৮৫

রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত আধুনিক ও উচ্চফলনশীল জাতের সরিষার বাম্পার ফলন হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার মানিক্য পাড়া এলাকায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়।

বিনা উপকেন্দ্র খাগড়াছড়ি এবং লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মূল লক্ষ্য ছিল বিনাসরিষা-৯, বিনাসরিষা-১১ এবং বারিসরিষা-১৪ জাতের উপযোগিতা যাচাই ও কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করা।

বিনা উপকেন্দ্র খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান।

মাঠ দিবসে স্থানীয় কৃষকরা জানান, গত বছরের তুলনায় এ বছর বিনা ও বারি উদ্ভাবিত জাতগুলোর ফলন অত্যন্ত ভালো হয়েছে। সরিষার দানা পুষ্ট এবং জীবনকাল কম হওয়ায় তারা অধিক লাভের আশা করছেন।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান বলেন, “লংগদুতে আধুনিক জাতের সরিষা আবাদে কৃষকদের মাঝে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। সরকারি প্রণোদনা ও সঠিক কারিগরি নির্দেশনার ফলে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে দেশজুড়ে এই জাতগুলোর চাষ ছড়িয়ে দেওয়া জরুরি বলে বক্তারা উল্লেখ করেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৪:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬ ৩২৮ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লংগদুতে আধুনিক জাতের সরিষার চাষ, মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১৪:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬