ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

লংগদুতে কুকুর নিধন বন্ধ ও জলাতঙ্ক প্রতিরোধে প্রশাসনের সচেতনতা সভা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৫৮

রাঙামাটির লংগদু উপজেলায় মালিকানাহীন কুকুর নিধন বন্ধ এবং জলাতঙ্ক রোগ প্রতিরোধে এক ব্যতিক্রমী জনসচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার টিটাগাং পাড়া এলাকায় স্থানীয় একটি পাড়া কেন্দ্রে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা ‘প্রাণিকল্যাণ আইন-২০১৯’-এর কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী কোনো মালিকবিহীন বা বেওয়ারিশ প্রাণীকে হত্যা বা অপসারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় কুকুরের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, কুকুর নিধন কোনো সমাধান নয়; বরং সঠিক সময়ে টিকা প্রদান ও সচেতনতাই জলাতঙ্ক রোগ প্রতিরোধের মূল চাবিকাঠি।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন-এর সভাপতিত্বে সভায় প্রধান সমন্বয়ক ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরভ সেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মোঃ জাকারিয়া, অফিসার ইনচার্জ (ওসি), লংগদু থানা। বিক্রম বলি চাকমা, চেয়ারম্যান, লংগদু ইউনিয়ন। অজয় মিত্র চাকমা, চেয়ারম্যান, আটারকছড়া ইউনিয়ন।

সভায় উপস্থিত আলোচকরা বলেন, কুকুর নিধন বন্ধে সরকারি নির্দেশনার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। কোনো এলাকায় কুকুরের উপদ্রব বাড়লে তা আইন হাতে তুলে না নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানানোর পরামর্শ দেওয়া হয়। এছাড়াও জলাতঙ্ক রোগ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান ভীতি দূর করতে সর্তকমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ ছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পাড়া প্রধান (কার্বারী) এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ৩৩১ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লংগদুতে কুকুর নিধন বন্ধ ও জলাতঙ্ক প্রতিরোধে প্রশাসনের সচেতনতা সভা

আপডেট সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ণ, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬