লক্ষ্মীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সমাজসেবক মাজহারুল ইসলাম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতীনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাজহারুল ইসলাম।
মাজহারুল ইসলাম এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম বদু মিয়া। ব্যক্তিগত জীবনে সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বর্তমানে তিনি “ম্যাট্স সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন”-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি জানান, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য বেকারত্ব দূরীকরণ এবং নারী-পুরুষ নির্বিশেষে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই ফাউন্ডেশনের মাধ্যমে যে কোনো পেশায় আগ্রহী ব্যক্তি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করার সুযোগ পাচ্ছেন।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি সব সময় ন্যায়ের পক্ষে কাজ করে এবং অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়াও তিনি “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিসোর্স সোসাইটি”-এর জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মানবাধিকার বিষয়ক তথ্য সংগ্রহ ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। ⚖️
ঈদের এই আনন্দঘন মুহূর্তে মাজহারুল ইসলাম সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন, যেন ভবিষ্যতেও তিনি সমাজের কল্যাণে তাঁর কার্যক্রম অব্যাহত রাখতে পারেন।



















