লালমোহন (ভোলা) প্রতিনিধি :
৮ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

ফটোকার্ড ডাউনলোড করুন
10

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ও ধলীগৌরনগর ইউনিয়নের মধ্যেবর্তী হাফিজ উদ্দিন বাজার এলাকা সংলগ্ন বেতুয়ার খালে বসানো অবৈধ ও নিষিদ্ধ চায়না – বিহন্দি ও পকেট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে (৭ জুন ) লালমোহন উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাওয়ানুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ নিষিদ্ধ চায়না বিহন্দি, চায়না দুয়ারি, পকেট জাল ও বিহন্দিসহ প্রায় ২০ টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমদ আকন্দ জানান, বেতুয়ার খালে অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে মাইকিং করা হয়, খালে বসানো জাল নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও কিন্তু কোন জালের মালিক তাদের বসানো জাল না উঠানোর কারনেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ নিষিদ্ধ চায়না বিহন্দি, চায়না দুয়ারি, পকেট জাল ও বিহন্দিসহ প্রায় ২০ টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার বর্তমান মূল্য ১০ লাখ টাকার বেশি।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন থানা পুলিশ, উপজেলা ভুমি অফিসের নাজির মোঃ মেহেদী হাসান, প্রধান সহকারী মোঃ মাসুদ আলম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকাররী মো. ছাইফুল ইসলাম সোহাগ সহ আরও অনেকে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, চায়না ও বিহন্দি জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১০

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১১

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১২

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৩

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৪

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

১৫

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

১৬

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

১৭

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১৮

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

১৯

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

২০