স্টাফ রিপোর্টার :
৪ জুলাই ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

১৫

ভোলার লালমোহন উপজেলায় প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্রের হত্যাকারী আব্দুল্লাহ আল মানিকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার সকালে লালমোহন থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন ও সহপাঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবোরধ করে আধাঘন্টার মতো বিক্ষোভ করা হয়।
এ সময় বক্তারা বলেন, একজন মেধাবী কলেজছাত্রকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। পুলিশ দ্রুততম সময়ে প্রধান অভিযুক্ত মানিককে আটক করায় আমরা ধন্যবাদ জানাই। তবে আমাদের দাবি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই ঘাতককে যেন সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করা হয়। এছাড়া বিচারকার্যে কোনো ধরনের অবহেলা বা আসামিকে ছাড় দেয়ার চেষ্টা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর সড়ক এলাকায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মানিকের এলোপাথারি ছুরিকাঘাতে নিহত হন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল নয়ন। ঘটনার পর হত্যাকারী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় লালমোহন থানা পুলিশ।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, ৪ মাদকসেবী গ্রেপ্তার

সিংড়ায় সড়কে ডাকাতি: পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, পলাতক আরও অনেকে

লালমোহন গজারিয়া কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি

নওয়াপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা : থানায় আত্মসমর্পণ করল খুনি

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ

বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

এজাহারভুক্ত আসামির ঠিকাদারিতে সদর থানার নতুন ভবন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বোদায় ট্রাক্টরের ধাক্কায় নিহত প্রথম শ্রেণির ছাত্রী, আহত বাবা-মা

১০

শেরপুরের ঝিনাইগাতীতে হত্যা মামলার আসামির নিজ পুকুরে মাছ বিক্রির কারণে বাদীপক্ষ আতংকিত

১১

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

১২

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?

১৩

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৪

লালমোহনে জালিয়াতির মাধ্যমে নিয়োগ, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

১৫

সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: একজনের কারাদণ্ড, ভেকু মেশিনের ৪ ব্যাটারি জব্দ

১৬

কৃষি প্রণোদনা কর্মসূচি ও ফল উৎসবের উদ্বোধন চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

১৭

কবিতার শিরোনাম:প্রিয়তম কলমে: তাসলিমা আক্তার

১৮

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে

১৯

মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা: চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

২০