ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩০২

আরশাদ মামুন।
ভোলার লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রেন্ট এ কার মালিক সমিতি। রবিবার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের থানার মোড়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন পৌরসভার নিজস্ব কোনো পরিবহন স্ট্যান্ড নেই। মাইক্রোবাসের জন্যও নির্দিষ্ট কোনো স্ট্যান্ড পূর্বেও ছিলনা, এখনো নেই। এরপরও মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা দিয়েছেন পৌরসভা। ফলে টোল উত্তোলনে ব্যস্ত হয়ে পড়েছে ইজারাদার।
তারা আরও বলেন, মাননীয় হাইকোর্ট থেকে ২০২২ সালের একটি রায়ে টার্মিনাল ছাড়া টোল উত্তোলন না করার আদেশ দেয়া হয়েছিল। এছাড়াও পৌরসভার বিধানের ৯৮নং ধারার ৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘পৌর মেয়র কর্তৃক নির্মিত পরিবহন টার্মিনাল ছাড়া পার্কিং ফি কিংবা পরিবহন টোল উত্তোলন করা যাবেনা”।
এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক থেকে টোল উত্তোলনে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর অনুমতি লাগবে। আমরা সড়ক ও জনপথের রাস্তায় চলাচল করি। অথচ পৌরসভা  এসব সকল আদেশ অমান্য করে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ইজারা দিয়ে ইজারাদার কর্তৃক আমাদের কে হয়রানি করার লাইসেন্স দিয়েছে পৌরসভা।
তাই এই ইজারা বাতিলের দাবি জানিয়েছেন লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির নেতারা। মানববন্ধনে লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির সভাপতি মো. লোকমান হোসেন কানু মিয়া, সাধারণ সম্পাদক আলী আজগর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজসহ সমিতির নেতা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ বলেন,  এবছর অন্যান্য বছরের মতো ইজারা দেয়া হয়েছে। বর্তমান ইজারা দেয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হলো কোন মহালে সমস্যা হলে তারা সেটা দেখে প্রতিবেদন দিবেন। প্রতিবেদন পাওয়ার পর কোন সমস্যা থাকলে সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ১০:২৮:২২ অপরাহ্ণ, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:২৮:২২ অপরাহ্ণ, রবিবার, ২০ এপ্রিল ২০২৫