শিরোনাম ::
লালমোহনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা
সারা দেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলাতেও সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ) লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আজিজ।
পরিদর্শনকালে ইউএনও কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরীক্ষার পরিবেশ পর্যালোচনা করেন এবং পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে পরীক্ষা দেয়ার জন্য উৎসাহিত করেন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতির কথা জানান।
উল্লেখ্য, এবছর লালমোহন উপজেলায় মোট (৪ হাজার ৩শ’ ৩৪ ) জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন।
Facebook Comments Box




















