নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা):
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০১ জন

লালমোহনে ৬ পা নিয়ে গরু বাছুরের জম্ম! উৎসুক জনতার ভীর

৩১৬

ভোলার লালমোহনে জন্ম হয়েছে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভীড় করছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী ) ভোর রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের ডাঃ আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথা সংলগ্ন সৌদি আরব প্রবাসী মোঃ মনিরের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত দুইটি পা রয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, বাছুরটির ৬টি পা হলেও সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।
গরুর মালিক মোঃ শাহাবুদ্দিন মিয়া বলেন, গাভীটি ভোর রাতে দিকে ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি।
পরে চিকিৎসক জানান, ৬ পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ, বাছুরটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
এদিকে ছয় পা বিশিষ্ট গরুর বাছুরের জম্ম হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাছুরটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় করছেন গরুর মালিকের বাড়িতে। এ বিষয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভেটেরিনারি সার্জন) ডা: মোঃ গোলাম মোস্তফা বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশার কথা হচ্ছে , ৬ পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি কিছু টা বড় হলে অতিরিক্ত দুটি পা ইচ্ছে করলে অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১০

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৩

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১৪

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১৫

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৬

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৭

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৮

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০