ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

লালমোহন হাইস্কুল সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা)
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৬১

ভোলার লালমোহন পৌরসভার হাইস্কুল সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো— পলি সু কর্নার, রাইট চয়েজ ফ্যাশন, নাফি ফ্যাশন, ফ্যাশন গ্লারি, নিউ রিফাত ফ্যাশন, এছাড়াও ওয়ান ফ্যাশন, হাদিস বস্ত্রালয় ,ইভা ফ্যাশনসহ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক পর্যায়ে ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন মুহূর্তেই এক দোকান থেকে আরেক দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহবার হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৩:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহন হাইস্কুল সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ১১:৫৩:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫