নিজস্ব প্রতিবেদক
২১ অগাস্ট ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৮ জন

শেরপুরের সীমান্তবর্তী পাহাড় রক্ষায় ঝিনাইগাতী প্রশাসনের কঠোর অবস্থান

৩১০

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পাহাড় ও টিলা রক্ষায় ব্যাপক জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় প্রচারপত্র বিতরণ,মাইকিং এবং সচেতনতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,পাহাড় ও টিলা দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। নির্বিচারে পাহাড় কাটা হলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পাহাড় বা টিলা কর্তন দণ্ডনীয় অপরাধ। এ আইন ভঙ্গ করলে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে। প্রচারণার মূল স্লোগান “পাহাড় ধ্বংস নয়, পাহাড় রক্ষা চাই”। এছাড়া প্রচারণায় বলা হয়েছে,পাহাড়/টিলা কাটা বন্ধ করি,পরিবেশ রক্ষা করি,ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন,পাহাড় ও টিলা দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। নির্বিচারে পাহাড় কাটা হলে ভূমিধস,বন্যা,মাটি ধস ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়,যা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে। তাই পাহাড় রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পাহাড় কাটা শুধু পরিবেশের ক্ষতি নয়,আইনেও এটি দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দেন।
এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন বার্ড কনজারভেশন সোসাইটি ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সুবর্ণ এক প্রতিক্রিয়ায় বলেন,প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তবে শুধু আইন প্রয়োগ করলেই হবে না,জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। মানুষকে বোঝাতে হবে,প্রকৃতিকে ধ্বংস করলে আমাদের অস্তিত্বও হুমকির মুখে পড়বে। তাই বলছি,প্রকৃতিকে ধ্বংস নয়, প্রকৃতিকে ভালোবাসলেই টিকে থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১১

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১২

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৩

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৪

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৫

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৬

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৭

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৮

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

১৯

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০