নিজস্ব প্রতিবেদক
৪ মে ২০২৩, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৫ জন

সরকারি আবাসনের ঘর ভাঙারি হিসেবে বিক্রি!

২০৬

আরশাদ মামুন।
ভোলার লালমোহনে সরকারি আবাসনের ঘর ভাঙারি মালামাল হিসেবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকার রহম আলীর বাড়ি সংলগ্ন স্থানের ওই সরকারি ঘরটি ৩০ হাজার টাকায় বিক্রি করেন একই এলাকার মনির হোসেন ডাকুয়া।
জানা যায়, ভূমিহীনদের জন্য ২০১৮ সালের দিকে এসব ঘর নির্মাণ করা হয়। সেখানে প্রতারণা করে নিজের জমি ও বসতঘর থাকার পরও একটি সরকারি ঘর হাতিয়ে নেন অভিযুক্ত মনির হোসেন। সম্প্রতি ওই সরকারি আবাসনের ঘরটি নতুন বাজার এলাকার কাশেমের ছেলে ভাঙারি ব্যবসায়ী শাহিনের কাছে ৩০ হাজার টাকা মূল্যে বিক্রি করে দেন। এরপর শাহিন ওই ঘরের মালামাল ভেঙে নিয়ে যান।
এ ব্যাপারে সরকারি ঘর ক্রয় করা শাহিনের বাড়িতে গিয়ে তাকে না পেলেও তার বাবা কাশেম জানান, মনির ডাকুয়া ঘরটি ৩০ হাজার টাকায় আমার ছেলের কাছে বিক্রি করেছে। এরপর আমার ছেলে ঘরটি ভেঙে নিয়ে বিক্রি করে দিয়েছে।
অভিযুক্ত মনির ডাকুয়ার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঘর বিক্রি করিনি। তাদের জন্য তখন ঘরটি বরাদ্দ করে রেখেছি। এখন তাদেরকে ঘরটি বুঝিয়ে দিয়েছি। সরকারি ঘর ভেঙে নেয়া যায় কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, নিয়ম মেনে অনেক কিছু করা যায় না। আপনারা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন।
এ ব্যাপারে লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, এমন ঘটনা আমার জানা নেই। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তা অবশ্যই অন্যায়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, বিষয়টি জেনে শিঘ্রই প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১১

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১২

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৩

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৪

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৫

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৬

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৭

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৮

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

১৯

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০