নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৯ জন

সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

২৬৩

পূর্বশত্রুতার জের ধরে রাজধানীর ধানমন্ডি এলাকার সায়েন্সল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। যা এখনও থেমে থেমে চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

তবে এখনো দুই পক্ষকে ধাওয়া পাল্টা-ধাওয়া থেকে নিবৃত করা যায়নি। এছাড়া ঠিক কোন ঘটনার জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য কোনো পক্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাওয়া যায়নি।

ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১০

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৩

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১৪

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১৫

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৬

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৭

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৮

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০