ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

সোমবার মনোনয়নপত্র জমা দেবেন খালেদা জিয়া ও তারেক রহমান

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৮১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তফসিল অনুযায়ী আগামীকালই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন দুই নেতার পক্ষে মোট ৪টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আগামীকাল বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ঢাকার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়া দুপুর ১২টায় তার জন্মস্থান বগুড়া-৬ আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আগামীকাল দুপুর ১২টায় বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। একই দিনে ফেনী-১ সংসদীয় আসনেও তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। ফেনীর এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।

উল্লেখ্য যে, আজ রোববারই দিনাজপুর-৩ সংসদীয় আসনে খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথম কোনো নির্বাচনে তারেক রহমান এবং খালেদা জিয়া একই সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, যা নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫২:১৯ অপরাহ্ণ, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

সোমবার মনোনয়নপত্র জমা দেবেন খালেদা জিয়া ও তারেক রহমান

আপডেট সময় : ১১:৫২:১৯ অপরাহ্ণ, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫