admin
১৫ মার্চ ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ

ফটোকার্ড ডাউনলোড করুন
169

নজরুল ইসলাম তোফা:
বাংলাদেশে নিরাপদ খাদ্যের অভাব আর অসচেতনতার কারণে প্রতিদিন হাজারো মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। খোলা বাজারে বিক্রিত মাংস ও দুধ অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াজাত ও সংরক্ষিত হওয়ায় এতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ও দূষণের ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। কিন্তু অনেকেই জানেন না, সঠিক পদ্ধতিতে সংরক্ষিত হিমায়িত দুধ ও মাংসই নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর। তাই সুস্থ থাকতে নিরাপদ খাবার বেছে নিন—হিমায়িত দুধ ও মাংসই হোক আপনার প্রথম পছন্দ!
হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য নাগরিক জনসচেতনতা বৃদ্ধি করতে ১২ মার্চ থেকে ১৮ মার্চ ২০২৫ পর্যন্ত “হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ” পালন করা হচ্ছে। বিশ্ব ব্যাংক এর সহায়তায় আইআরজি ডেভলোপমেন্ট সার্ভিসেস লিমিটেড (আইআরজিডিএসএল) ১২ মার্চ ২০২৫, দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত মোহাম্মদপুর কৃষি মার্কেট, ঢাকা তে একটি বিশেষ ক্যাম্পেইন আয়োজন করে।
বাজারে বিক্রি হওয়া অনেক দুধ ও মাংস অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষিত হয়, যেখানে ধুলোবালি, রোগজীবাণু ও দূষণের মাত্রা অত্যন্ত বেশি। দীর্ঘ সময় খোলা অবস্থায় থাকায় এতে সহজেই ব্যাকটেরিয়া জন্মায়, যা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। অপরদিকে, হিমায়িত দুধ ও মাংস উন্নত প্রযুক্তিতে প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয়, যা খাবারকে দূষণমুক্ত ও নিরাপদ রাখে এবং এর পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখে।
বিশিষ্ট কৃষি ও প্রাণিসম্পদ অর্থনীতিবিদ ও প্রকল্প টিম লিডার প্রফেসর ড. এস এম ফখরুল ইসলাম, বলেন, আমাদের প্রচলিত ভুল ধারণা ভাঙতে হবে! অনেকেই মনে করেন, ফ্রিজে রাখা খাবারের স্বাদ কমে যায় – এটি ভুল! আধুনিক হিমায়িত সংরক্ষণ পদ্ধতি খাবারের আসল স্বাদ ও গুণগত মান বজায় রাখে।
প্রাণিসম্পদ ও পুষ্টি বিশেষজ্ঞ কৃষিবিদ ড. এস এম রাজিউর রহমান বলেন, খোলা বাজারের মাংস বেশি সতেজ সুস্বাদু হয়– এই বিশ্বাসও ভুল! খোলা বাজারে দীর্ঘ সময় খোলা থাকা মাংস জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে দ্রুত নষ্ট হতে পারে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। একইসাথে, পাস্তুরিত দুধ, ঠাণ্ডা দুধ ও ইউএইচটি দুধ খাঁটি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। এই ধরনের দুধ উচ্চমানের প্রযুক্তিতে জীবাণুমুক্ত করা হয়, যা প্রতিদিনের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য অপরিহার্য।
প্রধান অতিথীর বক্তব্যে ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার বলেন, বিশ্ব ব্যাংক হিয়ামিত মাংস ও দুধ খাওয়ার জন্য যে সচেতনতা চালাচ্ছে এটা একটা সময়োপযোগী উদ্যোগ। আমরা প্র্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বিশ্ব ব্যাংক ও আইআরজিকে এই ব্যাপারে যে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, উন্নত বিশ্বের মত সমাজের সকল শ্রেণির মানুষের জন্য একই মানের নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হবে।
আইআরজিএসএল এই প্রচারণা সপ্তাহে বিভিন্ন ব্যানার, লিফলেট, গণমাধ্যম প্রচার, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে সরাসরি সংলাপের মাধ্যমে মানুষকে সচেতন করতে কাজ করছে। আইআরজিএসএল এর চেয়ারম্যান সুখরঞ্জন সুতার বলেন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলতে হলে জনসচেতনতার বিকল্প নেই। একমাত্র জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা আগামী প্রজন্মের স্বাস্খ্যঝুঁকি কমাতে পারি।
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ শুধু একটি অভ্যাস নয়, এটি সুস্থ জীবনের অপরিহার্য শর্ত। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হিমায়িত দুধ ও মাংস খাওয়ার প্রচারণা সপ্তাহ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জনগণকে সচেতন করার পাশাপাশি নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরছে। খাদ্যবাহিত রোগ প্রতিরোধ, সুস্থতা নিশ্চিত এবং একটি শক্তিশালী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে আমাদের সকলেরই স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর হিমায়িত মাংস ও দুধ বেছে নেওয়া উচিত।
“সচেতন ভোক্তা, স্বাস্থ্যবান পরিবার—নিরাপদ খাবারে হিমায়িত দুধ-মাংসের অগ্রাধিকার!”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০