অনলাইন ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৪ জন

৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

৩০৮

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলা জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় তার জামিন দিয়েছেন হাইকোর্ট।

এর আগে চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় আইভীকে। সেই সাথে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয় মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

মিনারুল হত্যা মামলা: ২০ জুলাই আদমজী এলাকায় গুলিতে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহত হন। এ ঘটনা বাদী হয়ে থানায় মামলা করেন তাঁর ভাই নাজমুল হক। সেখানে আইভীকে ১২ নম্বর আসামি করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শামীম ওসমানসহ ১৩২ জনের নাম উল্লেখ করা হয়।

তুহিন হত্যা মামলা: একই দিনে সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁর স্ত্রী আলেয়া আক্তারের দায়ের করা মামলায় আইভীসহ ৯৯ জনের নাম উল্লেখ করা আছে। আরও ৩০০ ব্যক্তিকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

রাকিব হত্যা মামলা: ৫ আগস্ট শিমরাইলে রাজমিস্ত্রি রাকিব গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর বাবা বাদী হয়ে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক মেয়র আইভীসহ ১০১ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

সজল মিয়া হত্যা মামলা : আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে শ্রমিক সজল মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় করা মামলায় আইভী ৬ নম্বর আসামি। এ ছাড়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৬২ জন। একই সাথে অজ্ঞাতপরিচয় আসামি আছেন ১৫০ জন।

নাদিম হত্যাচেষ্টা মামলা : একই দিন বিকেলে একই এলাকায় ককটেল বিস্ফোরণ ও গুলিতে আহত হন হকার নাদিম। তাঁর বাবা দুলাল হোসেন বাদী হয়ে আইভী সহ ৬৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করছেন।

সাঈদ হত্যাচেষ্টা মামলা : ফতুল্লা মডেল থানায় দায়ের হওয়া সাঈদ হত্যাচেষ্টার মামলায় আইভী সহ ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, ২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা জয়ী হন তিনি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলায় গ্রেপ্তার হন আইভী।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a7%ab-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১০

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৩

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১৪

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১৫

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৬

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৭

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৮

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০