ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
২২ জানুয়ারী ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১৩ জন

ফুলবাড়ীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩৮৫

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদের ইমাম ও আলেম-উলামাদের নিয়ে গণভোট প্রচার ও ভোটারদের উদ্বদ্ধ করন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-উলামা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান কনক, কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, এবং ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়ী উপজেলা সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। মতবিনিময় সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটার উপস্থিতি বৃদ্ধি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে উপস্থিত ইমাম ও আলেম-উলামাগণ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০