নবিউল ইসলাম(ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
২ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩০ জন

ফুলবাড়ীতে বোরো চারা রোপনে ব্যস্ত কৃষক

৩৯৯

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬টি ইউনিয়নে পুরোদমে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। ভোরের আকাশে সূয়্যে আলো উদিত হওয়ার আগেই কেউ জমিতে পানি সেচ দিচ্ছে। আবার কেউ জমি মই দিচ্ছে, জমিতে সার ছিটাচ্ছে আবার কেউ ধানের চারা উঠাচ্ছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় অন্যন্য বছরের তুলনায় এ বছর বোরো আবাদ লক্ষ্যমা ছরিয়ে যাবে বলে মনে করে কৃষকেরা।
ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে চলতি ২০২৫-২৬ রবি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০৫ হেক্টর। এর মধ্যে ব্রি ধান ৮৮, ব্রি ধান ৮৯, ব্রি ধান ৯২, ব্রি ধান ১০২, ব্রিধান ১১৪, ব্রি ধান ৮১, বিনা ধান ২৪, বিনা ধান ৩৫, ব্রি ধান ২৮, ব্রি ধান ২৯ জাতের বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে।
উপজেলার সদর ইউনিয়নের মাইদুল ইসলাম, শাহজাহান আলী, কাশিপুর ইউনিয়নের মফিজুল ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়নের চান মিয়া বলেন এলাকায় শ্রমিক সংকট থাকলেও কম মজুরীতেই জমিতে বোরো ধানের চারা রোপণ করতে হচ্ছে। তবে গতবছরের চেয়ে এবছর খরচ একটু বেশি হচ্ছে। যদি ন্যায্য দাম না পাওয়া যায়, তাহলে বিশাল ক্ষতির মুখে পড়তে হবে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, শীতের তীব্রতা একটু কমে গেলেই কৃষকরা পুরো দমে নেমে যাবে মাঠে। সেই হিসেবে আগামী ৬-৭ দিনের মধ্যে শতভাগ জমিতে ইরি-বোরো ধানের চারা রোপণ কাজ সম্পন্ন হবে ধারণা করা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে তারা বোরো ধানের বাম্পার ফলন পাওয়ার আশা করছেন।
ফুলবাড়ী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফকরুল ইসলাম জানান, এবারের বোরো মৌসুমে কৃষকদের সরকারী ভাবে ধান বীজ বিতরণ করা হয়েছে এছাড়াও বোরে চাষিরা যেন সঠিকভাবে ফসল চাষাবাদ ও পরিচর্যা করতে পারে, সে দিকে লক্ষ রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তৃণমূল পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তারা মাঠে গিয়ে সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন বলেন , উপজেলার সকল কৃষকদের বোরো ধান চাষে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে বাকি জমির রোপণ কাজ শেষ হবে। রোপণ শেষ হলে পরবর্তীতে পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য আলোক ফাঁদ ও পার্চিং পদ্ধতি স্থাপন করা হবে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধান আবাদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১০

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১১

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১২

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৩

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৪

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৫

live

১৬

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৭

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৮

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৯

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

২০