ঈদুল আযহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ১৬, নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক
জনাব হাবিবুর রহমান রাব্বি
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ,সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। মহান আল্লাহ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।”
এলাকাবাসীর কাছে বেশ পরিচিত মুখ হাবিবুর রহমান রাব্বি আরো বলেন ধনী-গরীব সবার মাঝে যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে,যারা সামর্থ্যবান আছেন তারা অবশ্যই গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়াবেন। পবিত্র ঈদুল আযাহার শিক্ষা কে আমরা যেন ধারণ করতে পারি এলাকাবাসী সহ সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
সকলকে আহবান জানাই কোরবানীর বর্জ নির্দিষ্ট স্থানে ফেলবেন- সিটি কর্পোরেশনের নির্দেশনা মান্য করবেন।
আমার আপনার শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের,সকলকে আবারো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।
No tags found for this post.
মন্তব্য করুন