ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩০

যশোরের মণিরামপুর উপজেলায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই প্রকাশ পেয়েছে বিভিন্ন অপরাধ ও অপমৃত্যুর পরিসংখ্যান। মণিরামপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, এ সময়ে উপজেলায় মোট ৪০টি অপমৃত্যু, ৫টি খুন এবং ১টি ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত প্রায় সাড়ে চার মাসে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্ট, পানিতে ডুবে মৃত্যু, সড়ক দুর্ঘটনা ও অন্যান্য অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মোট-৪০টি অপমৃত্যু মামলা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়লেও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপমৃত্যুর হার কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা। একই সময়ে উপজেলায় মোট-৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী পৃথকভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। বেশ কয়েকটি ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এছাড়া আলোচ্য সময়ে ১টি ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারি বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সচেতন মহলের মতে, মণিরামপুরে বড় ধরনের সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে থাকলেও অপমৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি হওয়া উদ্বেগের বিষয়। বিশেষ করে আত্মহত্যা, দুর্ঘটনা এবং অসচেতনতার কারণে ঘটে যাওয়া মৃত্যুর ঘটনা প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় এক নেতা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় পারিবারিক কলহ, মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় ও তরুণদের মানসিক সংকট উদ্বেগজনকভাবে বাড়ছে। একই সঙ্গে সড়ক নিরাপত্তার ঘাটতি ও সচেতনতার অভাবও অপমৃত্যুর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। তিনি বলেন,শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: জাকির হোসেন বলেন, অপমৃত্যুর প্রতিটি ঘটনার পেছনে আলাদা সামাজিক ও মানসিক কারণ থাকে। আত্মহত্যা, দুর্ঘটনা কিংবা অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে প্রকৃত কারণ অনুসন্ধান, ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, শুধু পরিসংখ্যান প্রকাশ করলেই হবে না, কেন এসব ঘটনা ঘটছে তা খুঁজে বের করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এক অপরাধ বিশ্লেষক বলেন, মাত্র সাড়ে চার মাসে ৪০টি অপমৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর পেছনে পারিবারিক সহিংসতা, মানসিক চাপ, মাদক, বেকারত্ব, সামাজিক অস্থিরতা ও নিরাপত্তা সচেতনতার ঘাটতি বড় কারণ হতে পারে। তিনি বলেন,অপমৃত্যুর প্রতিটি ঘটনার আলাদা বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ কারণগুলো চিহ্নিত করতে হবে। পুলিশ, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং, কাউন্সেলিং ব্যবস্থা এবং তরুণদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ জরুরি। এবিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সাঈদ বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, অভিযান এবং অপরাধ দমনে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের সংখ্যা তুলনামূলক সীমিত থাকলেও অপমৃত্যুর উচ্চ হার প্রশাসন ও সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হওয়া উচিত। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬