https://www.crimebanglanews.com/
সোমবার , ১০ আগস্ট ২০২৬ |
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কুড়িগ্রাম
  9. খুলনা বিভাগ
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম বিভাগ
  12. চাকরি
  13. জাতীয়
  14. ঢাকা বিভাগ
  15. তথ্য-প্রযুক্তি

লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ

১৮

ভোলার লালমোহন উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উপজেলায় শতভাগ পাসের একক গৌরবময় সাফল্য অর্জন করেছে। এদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে। সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ফলাফলের মাধ্যমে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ নিউজ