নিজস্ব প্রতিবেদক
৬ জুন ২০২৩, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৬ জন

নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদীকে প্রত্যাহার দাবি

১৫৯

কাজী কামাল হোসেন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানকে প্রত্যাহারের এক দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন সাংবাদিকরা। বুধবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করবেন তারা। সম্মিলিত সাংবাদিকদ সংগ্রাম কমিটি, নওগা এই আন্দোলনের ডাক দিয়েছে।

৫ জুন রাতে নওগাঁ জেলা প্রেস ক্লাব, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন। এসময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, কার্য নির্বাহী সদস্য নবির উদ্দিন, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি রায়হান আলম, কার্যনির্বাহী সদস্য ফরিদুল করিম তরফদার, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, জেলা সাংবাদিক উইনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের প্রত্যাহার দাবিতে আন্দোলন বেগবান করার সিদ্ধান্ত হয়। এজন্য জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনকে আহবায়ক, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রায়হান আলম ও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদকে যুগ্ম আহবায় এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটনকে কমিটির মুখপাত্র করে ‘সম্মিলিত সাংবাদিক সংগ্রাম কমিটি, নওগাঁ’ গঠন করা হয়। যৌথ সভা শেষে সংগ্রাম কমিটি আন্দোলন ঘোষনা করে।

সাংবাদিক নেতারা জানান, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের প্রত্যাহার দাবিতে বুধবার (৭ জুন) সকাল সাড়ে নয়টায় নওগাঁ শহরের মুক্তির মোডড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। উক্ত কর্মসূচিতে সকল সাংবাদিক, সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের নেতাকর্মি, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলকে অংশগ্রহণ ও আন্দোলন বেগবান করার আহবান জানানো হয়েছে।

তারা আরো জানান, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ‘নওগাঁ জেলা প্রেসক্লাবকে অবজ্ঞা করে সাংবাদিকদের সাথে অ-সম্মান জনক আচরণ করছেন। তাঁর খামখেয়ালী আচরণে সরকারি স্বার্থ ও উন্নয়ন কর্মকান্ড বিঘ্নিত হচ্ছে। নওগাঁবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলা প্রশাসক সাংবাদিকদের ক্ষতিসাধনের ষড়যন্ত্রে¿ লিপ্ত থাকায় জেলার সকল সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জেলার একাধিক পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের সাথেও তিনি এমন আচরণ করছেন। তার কর্মকান্ডে জেলাবাসী ক্ষুদ্ধ। সমন্বয়হীনতায় তিনি জেলা প্রশাসন চালাতে ব্যার্থ হয়েছেন তিনি। তাই তার (খালিদ মেহেদী হাসান) প্রত্যাহারে কঠোর আন্দোলনের ডাক দেয়া হয়েছে।

দ্রুত পদক্ষেপ নিয়ে খালিদ মেহেদী হাসানকে প্রত্যাহার করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন কর্মসূচি পালনের কথা জানান তারা।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%95-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১০

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১১

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১২

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৩

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৪

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৫

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৬

live

১৭

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৮

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৯

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

২০