নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৪ জন

দার্জিলিং কবিতা উৎসবে সম্মাননা পেলেন বাংলাদেশের কবি ও কথাসাহিত্যিক রহমান শেলী।

২২১

রিপন শান।

প্রাকৃতিক সৌন্দর্যময় লীলাভূমি দার্জিলিং এর শিবম হলে তিন দিনব্যাপী কবিতা উৎসবের পর্দা নামল। ‘কবিতা হোক শান্তি ও সম্প্রীতির হাতিয়ার’ এই স্লোগান সামনে রেখে শেষ হলো কবিতা উৎসব। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের ৫০ জন কবি অংশ নেন।

বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র এবং জাতীয় কবিতা পরিষদ কলকাতার উদ্যোগে উৎসবের আয়োজন হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিখ্যাত কবি ও কথাসাহিত্যিক রহমান শেলী। অনুষ্ঠান উদ্বোধন করেন নেপালের বিখ্যাত কবি বিধান আচারি।

সভাপতিত্ব করেন ভারতের কবি অরুণ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন- নেপালের কবি বিসমা উপরেতি, ভুটানের কবি ডক্টর ভগওয়াত ভানদরী, মায়া গাংগস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারতের প্রখ্যাত কবি শাকিল আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আয়োজক কবি লৎফুর চৌধুরী।

চার দেশের জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে উৎসব শুরু হয়। এরপর বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি- এই নাচ পরিবেশিত হয়। উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করেন ভারতের নৃত্যশিল্পী ইন্দ্রানী সেন রায়গুপ্ত। রবীন্দ্রসঙ্গীত আকাশভরা সূর্যতারা পরিবেশন করেন কোয়েলী বসু।

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় কবি ও কথাসাহিত্যিক রহমান শেলীকে। রহমান শেলী এ সময়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ লেখকদের একজন। তিনি কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, এবং তরুণ প্রজন্মকে সঠিক পথ নির্দেশনায় আত্ম-উন্নয়নমূলক একাধিক বই লিখেছেন। তার বহুল পঠিত বইয়ের মধ্যে অন্যতম ‘তোমার মাঝেই সম্ভাবনা’। বইটি বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার কপি বিক্রি হয়েছে; যা এই সময়ে বিরল ঘটনাই বলা যায়। রহমান শেলীর প্রথম উপন্যাস ‘অবন্তির নীল শাড়ী’ও পাঠকদের কাছে বেশ সমাদৃত হয়েছিল। তার আরেক জনপ্রিয় উপন্যাস ‘মা’। এই উপন্যাসটিকে বাংলা ভাষার জনপ্রিয় এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ উপন্যাসও বলা যায়। ‘মা’ উপন্যাসটি ইংরেজি এবং স্প্যানিশ ভাষাও প্রকাশিত হয়েছে। তার অন্যান্য জনপ্রিয় বইয়ের মধ্যে রয়েছে- ‘আমি এলিয়ন’, ‘দ্বিতীয় অধ্যায়’, ‘ইচ্ছে ঘর’, ‘মেঘের আড়ালে কিছু প্রেম’, ‘ইজ্জতের রশি’ এবং ‘আয়েশি চোর’।

দার্জিলিংয়ের এবারের কবিতা উৎসবটি চার দেশের কবিদের উৎসবমুখর অংশগ্রহণে শেষ হয়। দার্জিলিংয়ে কবিতা উৎসব হিসেবে এটি বাইশতম। এদিকে সম্মানা অভিষিক্ত কবি রহমা শেলীকে শুভেচ্ছা জানিয়েছে- জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বাংলাদেশ রোদসী কৃ্ষ্টিসংসারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০