ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

বিদেশী গাছই শত্রু; বাউফলে গাছ ভেঙে ৩০ঘর বিধ্বস্ত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৪

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ঘুর্নিঝড় সিত্রাংয়ের কারনে চন্দ্রদ্বীপ, কালাইয়া, বাউফল পৌরসভা, ধূলিয়া, কেশবপুর ও মদনপুরা ইউনিয়নে কমপক্ষে ৩০টি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ৬টি ঘর।
বাতাসের তীব্র চাপ না থাকা সত্ত্বেও এবার সিত্রাংয়ের কারনে সৃষ্ট টানা বর্ষনে মাটি আলগা হয়ে যাওয়ায় অল্প বাতাসেই হেলে পড়েছে গাছগুলো। এমনই বলছেন ক্ষতিগ্রস্থরা।
প্রান প্রকৃতি ও পরিবেশ বিষয়ক বেসরকারি সংগঠন সেফ দি বার্ডস এন্ডবি এর পরিচালক এম এ বাশার বলেন, “খেয়াল করলে দেখবেন এই হেলে পড়া গাছগুলোর অধিকাংশই চাম্বল রেইন্ট্রী এবং মেহেগুনী।অনেকেই বাড়ির আঙিনায় এ ধরনের গাছ লাগান। এসব গাছের শিকড় গভীর না হওয়ায় ভারি বর্ষন হলে মাটি আলগা হয়ে যায়, তখন হালকা বাতাসেই এই সব ভিনদেশী গাছ ভেঙে পড়ে। এ ধরনের গাছ লাগানো যে কতোটা ঝুঁকিপূর্ন, ঘূর্নিঝড় সিত্রাং তার প্রমান।
জনসাধারনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসব ভিনদেশী গাছ কেটে দেশীয় প্রজাতির গাছ লাগানোর বিষয়ে সরকারের নিকট জনসচেতনতা মূলক পদক্ষেপ গ্রহনের দাবী জানান তিনি।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তা আল আমিন বলেন, চাম্বল মেহেগুনি, রেইন্ট্রী এই বিদেশী গাছগুলোর কারনেই এবার জনসাধারণের বেশি ক্ষয় ক্ষতি হয়েছে। সড়কের পাশে এবং বসত বাড়িতে এই বিদেশী গাছগুলো লাগানো নিরাপদ নয়। জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশকে সবসময়েই এই সাইক্লোনগুলোকে ফেইস করতে হচ্ছে এবং হবে, সেক্ষেত্রে ভবিষ্যত ঝুঁকি মোকাবেলায় এই বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন করে আমাদেরকে আগাতে হবে। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্থদেরকে সহযোগীতা দেয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০১:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বিদেশী গাছই শত্রু; বাউফলে গাছ ভেঙে ৩০ঘর বিধ্বস্ত

আপডেট সময় : ০৭:০১:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২