মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।
২৪ অক্টোবর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৪ জন

জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিপূরণ দাও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াও

৫৯৪
জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিপূরণ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি

জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিপূরণ দাও এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াও। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। লবণাক্ততার কবল থেকে কৃষি, পরিবেশ, স্বাস্থ্য ও সুন্দরবনকে রক্ষা করো। ন্যায্য জ্বালানি রূপান্তর করে সবুজ পৃথিবী গড়ে তোলো।

আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষ্যে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে মানববন্ধনে বক্তারা একথা বলেন।

জলবায়ুর বিপর্যয়ের কবল থেকে কৃষি, পরিবেশ ও সুন্দরবন রক্ষার দাবিতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ধরা’র নেতা মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা ইস্রাফিল বয়াতি, পশুর রিভার ওয়াটারকিপার ভলানটিয়ার পরিবেশযোদ্ধা মেহেদি হাসান, পরিবেশকর্মী জাহিদ হোসেন ব্যাপারী, ফারজানা বেগম, হেনা বেগম, সিরাজ শিকদার প্রমুখ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ুর অভিঘাতে সুন্দরবন বিপর্যস্ত। লবণাক্ততা বৃদ্ধির ফলে উপকূলের ৬৪% মানুষ নিরাপদ খাবার পানি থেকে বঞ্চিত। নারীরা জরায়ু ক্যান্সারসহ প্রজনন স্বাস্থ্য সমস্যায় জর্জরিত। জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার বিবেচনা নিয়ে উন্নত বিশ্বকে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে। জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন জেলেদের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষি, ফসল ও মৎস্য সম্পদ জলবায়ুর অভিঘাতে আক্রান্ত। জলবায়ু উদ্‌বাস্তু উপকূলবাসীদের খাদ্য, পানি ও জমিতে অধিকার নিশ্চিত করতে হবে।

পরিবেশযোদ্বা ইস্রাফিল বয়াতি বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উজাড় হয়ে যাচ্ছে। বন্যপ্রাণীর খাদ্য ও প্রজনন কাজ ব্যাহত হচ্ছে। জলবায়ু বিপর্যয় কবল থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। মানববন্ধনে জেলে, বাওয়ালি, মাওয়ালিসহ বনজীবীরা অংশ গ্রহণ করেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%81-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১০

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১১

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১২

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৩

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৪

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৫

live

১৬

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৭

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৮

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৯

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

২০