https://www.crimebanglanews.com/
রবিবার , ২৭ জুলাই ২০২৫ |
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কুড়িগ্রাম
  9. খুলনা বিভাগ
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম বিভাগ
  12. চাকরি
  13. জাতীয়
  14. ঢাকা বিভাগ
  15. তথ্য-প্রযুক্তি

অপপ্রচার করে বিএনপির জনপ্রিয়তা কমানো যাবে না- মেজর অবঃ হাফিজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ

৫৭৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন,
আওয়ামী লীগের দুঃশাসন অবসান আন্দোলনের সুত্রপাত করেছে বিএনপি। শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনে সরকার পতন হয়নি, বিএনপি জোটের ১৬ বছর ধরে চলে আসা আন্দোলনের ফসল জুলাই আগস্ট বিপ্লব। আমরা বিএনপি নেতা কর্মীরা মামলা ও নির্যাতনের শিকার হয়ে জীবন দিয়েছেন। যার ফলে ছাত্র জনতার ব্যানারে ২৪ এর আন্দোলনে বিজয় এসেছে। এই আন্দোলনে লালমোহন তজুমদ্দিনে ১৩ জন সাধারণ মানুষ শহীদ হয়েছে। যারা কেহই ছাত্র ছিল না। অথচ জুলাই–আগস্টে আহত- নিহত পরিবারের সঠিক মূল্যায়ন হয়না।

রবিবার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেজর অবঃ হাফিজ বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। অপপ্রচার করে বিএনপির জনপ্রিয়তা কমানো যাবে না। শহীদ জিয়ার দেখানো পথে জনগণের কল্যাণে বিএনপি রাজনীতি করেন। ৭১ এ যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তেমনি জুলাই আগস্ট আন্দোলন হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এদেশের কপালে অনেক দুর্ভোগ আছে।

তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু র সভাপতিত্বে এবং সদস্যসচিব ওমর আসাদ রিন্টু র সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্যাহ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলম, ভোলা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওঃ কামালউদ্দিন প্রমুখ।

পরে ২য় অধিবেশনে জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর সভাপতিত্বে উপস্থিত ডেলিকেট দের কন্ঠ ভোটে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি ও মোঃ ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ নিউজ

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

নারায়ণগঞ্জে ১ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ: কোস্ট গার্ডের অভিযানে ট্রাকসহ চালক-হেলপার আটক

তজুমদ্দিনে পাউবো’র জিও ব্যাগের কাজের ভাগাভাগি নিয়ে সংঘর্ষ আহত-১০

লালমোহনে পরিসংখ্যান দিবস পালিত

লালমোহনে গৃহপালিত বিড়াল হাতে একটি শিশু ও বেওয়ারিশ কুকুর ছবি।

লালমোহন হাসপাতালে নেই জলাতঙ্কের (র্যা বিস) ভ্যাকসিন, বেসরকারিভাবেও পাওয়া যাচ্ছে না !

আইনের শাসন কাকে বলে এবারের নির্বাচনে দেখাতে চাই : সিইসি

লালমোহনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে জেলেদের বরাদ্দকৃত ১১ বস্তা চাল উদ্ধার, বিশেষ ক্ষমতা আইনে মামলা

ফুলবাড়ীতে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ

মোংলায় মেরিন এন্ড ইঞ্জিনিয়ারিং নির্বাচনে রফিক সভাপতি, জাহিদুল সম্পাদক

মনপুরায় পানিতে পড়ে শিশুর মৃত্যু