ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৫৫

ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাস ইউনিয়ন মসজিদের এক ইমামকে বলাৎকারের মিথ্যা অপবাদ দিয়ে প্রকাশ্যে জুতা ও ঝাড়ুর মালা গলায় পরিয়ে হেনস্থা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎চরফ্যাশন উপজেলার ইমাম-উলামা ও সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, একজন ধর্মীয় ব্যক্তিত্বকে পরিকল্পিতভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
‎ তারা অবিলম্বে ওই ইমামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে প্রকাশ্যে হেনস্থা করার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) দিবাগত রাতে মাওলানা আব্দুল্লাহ আল নোমান নামের এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্র নিগ্রহের অভিযোগ তোলে একটি স্বার্থান্বেষী মহল।

‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গভীর রাতে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করা হয় এবং একটি ‘মব’ বা গণ-উন্মাদনা তৈরি করা হয়। একপর্যায়ে ওই শিক্ষককে অবরুদ্ধ করে তাঁর গলায় জুতার মালা পরিয়ে চরমভাবে মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

‎বক্তারা আরও বলেন, কেউ অপরাধ করে থাকলে দেশে প্রচলিত আইন ও বিচার ব্যবস্থা রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে ‘মব জাস্টিস’-এর নামে কাউকে প্রকাশ্যে অপমান ও সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

‎মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আলেম-উলামা, মুসল্লি ও স্থানীয় ধর্মপ্রাণ জনতা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫১:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ২৮৭ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:৫১:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬