লোকমান খাঁন মনপুরা উপজেলা প্রতিনিধি।
২ ডিসেম্বর ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪৯ জন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনপুরা উপজেলা যুবদলের দোয়া ও মাহফিল

১১৫০

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মনপুরা উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজ ০১ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার বাদ মাগরিব মনপুরা উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকা পালন করেছেন। বর্তমান সংকটময় মুহূর্তে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় মুক্তির আন্দোলনকে বেগবান করতে তার সুস্থতা অত্যন্ত জরুরি।

উপস্থিত যুবদল নেতৃবৃন্দ আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন বেগম জিয়াকে দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন এবং তাকে আবার দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও স্থানীয় সাধারণ মানুষ মাহফিলে অংশ নেন।মোনাজাত পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা মাকসুদুর রহমান।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A6%AE-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A6%AE%E0%A7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০