লোকমান খাঁন, মনপুরা প্রতিনিধি:
২৯ অক্টোবর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩৬ জন

মনপুরায় বিধবা নারীর ঘর থেকে জামায়াত নেতা আটক

৯০০

ভোলার মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি শোয়াইব মাওলানা (৩৫) কে আটক করেছে এলাকাবাসী। তিনি দুই সন্তানের জনক ও পেশায় একজন পল্লী চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে কলাতলী ইউনিয়নের বাতান খাল এলাকার এক বিধবা দুই সন্তানের জননীর ঘর থেকে শোয়াইব মাওলানাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শোয়াইব মাওলানা বাতান খাল এলাকার নাসিম হুজুরের ছেলে এবং বগার খাল জামে মসজিদের ইমাম। স্থানীয়দের দাবি, ওই বিধবা নারীর সঙ্গে তার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল এবং তিনি প্রায়ই ওই নারীর ঘরে যাতায়াত করতেন। ঘটনার দিন ওঁত পেতে থাকা এলাকাবাসী তাদের আটক করে।

পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৩ লক্ষ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন করা হয় বলে জানা গেছে।

৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আছিউল হক মেম্বার এবং ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক হুমায়ুন ঘটনাটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মনপুরা উপজেলা জামায়াতে ইসলামী আমির আমিমুল ইহসান জসিম বলেন,

“শোয়াইব মাওলানা আমাদের সংগঠনের কলাতলী ৬নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। তবে জামায়াতে ইসলামী কোনোভাবেই অনৈতিক কর্মকাণ্ড বা নারী কেলেঙ্কারিকে সমর্থন করে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনা সম্পর্কে জানতে কলাতলী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই ছিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%B0-%E0%A6%A5/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১০

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১১

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১২

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৩

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৪

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৫

live

১৬

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৭

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৮

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৯

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

২০