নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২২, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৯ জন

মনপুরায় বন্যা নিয়ন্ত্রনে টেকসই উঁচু বেড়ীবাঁধ নির্মান ও অধিক পরিমানে সাইক্লোন সেন্টার নির্মান করা হবে —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি ডাঃ এনামুর রহমান

২০১

মনপুরায় বন্যা নিয়ন্ত্রনে টেকসই উঁচু বেড়ীবাঁধ নির্মান ও অধিক পরিমানে সাইক্লোন সেন্টার নির্মান করা হবে। এবং ঘূর্ণিঝড় সিত্রাং সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে শিঘ্রই ক্ষতিপূরণ দেয়া হবে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় মনপুরায় বন্যায় ক্ষতিগ্রস্থ অঞ্চল পরিদর্শণে এসে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি ডাঃ এনামুর রহমান।

গত ২৪ তারিখ দিবাগত রাতে ঘূর্ণিঝড় সিত্রায়ের প্রভাবে সৃষ্ট বন্যায় মনপুরা উপজেলা সদর হাজীর হাট, রামনেওয়াজ, দক্ষিণ সাকুচিয়া, ইশ^রগঞ্জ, চর কলাতলী, চর সামসুদ্দিন সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়।

তারই প্রেক্ষিতে হেলিকপ্টার যোগে বন্যা কবলিত মনপুরা উপজেলা পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি ডাঃ এনামুর রহমান এমপি। এসময় সাথে ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

এসময় প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ সিত্রাংয়ের তান্ডবে বিধ্বস্ত ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন।

পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি উপজেলার পরিষদ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন। ত্রাণ বিতরন অনুষ্টানে স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, এই মহা দূর্যোগে দেশের জন সাধারনের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনা সেল খুলে ঘূর্নিঝড় সিত্রাংয়ের তান্ডবতা পর্যবেক্ষন করেছেন। এবং তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আশা করি অতি দ্রুত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরন করে বন্যার ক্ষতি পুষিয়ে নেয়া হবে।

প্রতিমন্ত্রির সফরসঙ্গী ও ত্রান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ কামরুল হাসান (এনডিসি)।

এসময় আরও উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলার নির্বাহী অফিসার আশিষ কুমার, মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়েজীদ কামাল, হাজীর হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অলিউল্লাহ কাজল, ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন মিয়া, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি সামসুদ্দিন সাগর, সাধারন সম্পাদক সুমন ফরাজী সহ উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০