নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২২, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০ জন

লালমোহন তজুমুদ্দিন বাসীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমপি শাওনের ঈদ শুভেচ্ছা

১৮১

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

জননেতা এমপি শাওন লালমোহন তজুমুদ্দিনের সর্বস্থরের জনগনকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সকলকে ঈদ উদযাপনের আহবান জানান।

এসময় এমপি শাওন বলেন, হযরত ইব্রাহিম (আঃ) এর স্মৃতি বিজড়িত পবিত্র ঈদ উল-আযহা আমাদের নিকট সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

তিনি আরো বলেন, আসুন আমরা এবারের ঈদ উল-আযহায় হযরত ইব্রাহিম (আঃ) ঐতিহাসিক স্মৃতিবিজড়িত কোরবানির শিক্ষাকে সামনে রেখে আমাদের ত্যাগ ও কোরবানি বহুগুণে বাড়িয়ে দিই। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও আমাদের ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্ত ছাত্রদের প্রতি পারস্পরিক সাহায্য ও সহযোগিতার হাতকে প্রসারিত করি। তাদের সুখে-দুঃখে শরীক হয়ে পবিত্র ঈদের আনন্দে অংশগ্রহণ করি। মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আমাদের সামর্থ্যরে সবটুকু উজার করে দিই। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় এ সব মানুষের মুখে হাসি ফুটানোই হোক এবারের ঈদে আমাদের অঙ্গীকার।
এমপি শাওন বলেন, ভয়াবহ বন্যায় এ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় যারা ইন্তেকাল করেছেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমি নিহতদের পরিবার ও আত্মীয়বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি, তিনি যেন আমাদের সকল প্রকার বিপদ-আপদ দূর করে দেন এবং বন্যায় যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠার তাওফিক দান করেন।
দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি আবারো পবিত্র ঈদ উল-আযহার শুভেচ্ছা জ্ঞাপন করছি।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১০

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১১

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১২

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৩

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৪

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১৫

live

১৬

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৭

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৮

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৯

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

২০