মোঃ ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি।
২২ জানুয়ারী ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৬ জন

সুন্দরগঞ্জে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই এর ঘটনায় মুল আসামি কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

৩৭২

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সীচা বাজারের পাইকারি মনিহারী ব্যবসায়ী মশিউর রহমানের(৪০) ওপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে টাকা ছিনতাই ও হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সীচা বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর আয়োজনে ওই বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ীরা সহ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করে।

এতে বক্তব্য রাখেন সীচা বাজারের ব্যবসায়ী হোসেন আলী, রবিউল ইসলাম (তরু), মোজাফর রহমান,আকু মিয়া, সাজেদুল ইসলাম, মমিনুল ইসলাম (বাবু),কাপড় ব্যবসায়ী শাহিন ইসলাম জুয়েল মিয়া সহ অন্যরা।

বক্তরা বলেন, মামলা দায়েরের পর এ ঘটনার সাথে জড়িত কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও, এই ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে । তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা ও সীচা বাজারসহ সুন্দরগঞ্জের সকল ব্যবসায়ীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের টহল বাড়ানোর জোর দাবি জানানো হয়।

এর আগে গত শনিবার ভোর রাত্রী আনুমানিক ১ টার দিকে ব্যবসায়ী মশিউর রহমান তার প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে এক দল দুষ্কৃতকারী পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে ব্যবসায়ের ৪ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তারপর স্থানীয়রা চিকিৎসার জন্য আহত মশিউর রহমান কে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনার পরে ভুক্তভোগী মশিউর রহমানের স্ত্রী মৌসুমি আক্তার(৩৭) বাদী হয়ে ৩ থেকে ৪ জন কে অজ্ঞাত করে সুন্দরগঞ্জ থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযানে নেমে দস্যুতা ঘটনার সাথে জড়িত আসিফ, আল আমিন ও নাজমুল ইসলাম নামে ৩ যুবক কে গ্রেফতার করে। তাদের আরেক সঙ্গী রাজু মিয়া বর্তমানে পলাতক রয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি প্রত্যাহার: প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অন্য কোনো সমীকরণ?

পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

যশোরে বজ্রপাতে বিজিবি সদস্য সহ আহত ৪।

মণিরামপুরে মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

শাসন শাসক নয় আপনাদের সেবক হতে চাই : আনোয়ার হোসেন জমিদার

সিংড়ায় দুর্ঘটনা ও বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান

মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার সক্রিয় প্রস্তুতি, উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

১০

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

১১

যশোরে বিজিবি র সফল অভিযান

১২

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

১৩

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

১৪

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

১৫

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

১৬

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

১৭

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৮

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১৯

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

২০