নিজস্ব প্রতিনিধ।
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৭ জন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ যুবদল নেতা হান্নান মুন্সিসহ তিনজনের বিরুদ্ধে

ফটোকার্ড ডাউনলোড করুন
303

ভোলার চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা ও থানার নির্দেশ অমান্য করে গভীর রাতে ভেকু (এক্সকাভেটর) দিয়ে জোরপূর্বক মাটি কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা হান্নান মুন্সি, রুহুল আমিন ও আবুল কালাম মুন্সির বিরুদ্ধে।

বুধবার দিবাগত রাতে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কাজী শাহে আলমের মালিকানাধীন জমিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চরফ্যাশন–দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়কসংলগ্ন শাহে আলম কাজীর ক্রয়সূত্রে মালিকানাধীন ও দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা প্রায় ১২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি বেদখলের উদ্দেশ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা ভেকু মেশিন এনে মাটি কেটে পুকুর খনন শুরু করেন।

খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব ধরনের কাজ বন্ধ করে দেয়। এ সময় ভেকু চালক দ্রুত স্থান ত্যাগ করেন।

ভুক্তভোগী শাহে আলম কাজী অভিযোগ করে বলেন, স্থানীয় সালামত উল্লাহ মুন্সি জীবিত থাকাকালে জাল দলিল তৈরি করে জমিটির মালিকানা দাবি করেন। তার মৃত্যুর পর গত ৫ আগস্টের পর থেকে তার দুই ছেলে ও ভাই মিলে জমিটি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। তিনি বলেন, “আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা রাতের অন্ধকারে মাটি কেটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও হান্নান মুন্সি নিজেকে রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে জমির ওপর থাকা একটি টিনশেড ঘর ভাঙচুর করেন এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যান।

তবে অভিযোগের বিষয়ে হান্নান মুন্সি দাবি করেন, বাউন্ডারির ভেতরে তাদের নিজস্ব জমি রয়েছে এবং সেই জমির মাটিই তারা কেটেছেন। তবে পুলিশ ঘটনাস্থলে আসার পর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে ওই জমিতে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪

চরফ্যাশনে চার্চ অব বাংলাদেশ কলোনীর কবরস্থান, শ্মশান ও টিউবওয়েল দখলের অভিযোগ ‎ ‎মানববন্ধন ও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ কলোনীবাসীর

চুক্তি না হলে ‘আরও তীব্র’ বোমা হামলা, ইরানকে ট্রাম্প

১০

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

১১

দক্ষিণ আইচা বাজারে শৃঙ্খলার অভাব ভোগান্তিতে সাধারণ মানুষ

১২

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

১৩

ভোলার চরফ্যাশনে গণধর্ষণের শিকার ২ শন্তানের জননী

১৪

মনপুরায় মেঘনা নদীতে ভাসমান বোট উদ্ধার, ১২ যাত্রীকে নিরাপদে তীরে আনলো কোস্ট গার্ড

১৫

লালমোহন প্রেসক্লাবে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনের উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৭

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

১৮

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

১৯

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

২০