admin
২২ আগস্ট ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৬ জন

কর্ণফুলী টানেলের সড়কে বাইকে ঝুঁকিপূর্ণ স্ট্যান্ট, ভিডিও ভাইরাল

ফটোকার্ড ডাউনলোড করুন
250

চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কে এক যুবক চলন্ত মোটরসাইকেলের উপর দাঁড়িয়ে বিপজ্জনক স্ট্যান্ট দেওয়ার মতো কাণ্ড ঘটিয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি দেখে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, এ ধরনের বেপরোয়া কাণ্ড শুধু নিজের জীবন নয়, সড়কে চলাচলকারী অন্যান্য মানুষের জন্যও মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

স্থানীয়রা জানান, কর্ণফুলী টানেল সড়ক দিয়ে প্রতিদিন হাজারও যানবাহন চলাচল করে। এখানে যে কোনো ধরনের বেপরোয়া আচরণ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি ডেকে আনতে পারে। তাই দ্রুত এ ধরনের কর্মকাণ্ড রোধে কঠোর নজরদারি প্রয়োজন।

এদিকে ভিডিওতে থাকা যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ইতোমধ্যে এ বিষয়ে সচেতন মহলের দাবি, দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে কর্ণফুলী টানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। তবে আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। এখন খোঁজখবর নেওয়া হচ্ছে। অপরাধমূলক কিছু প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, সড়কে এ ধরনের স্ট্যান্ট বা বেপরোয়া আচরণ কঠোরভাবে দমন না করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তেই থাকবে। তাই টানেল এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো জরুরি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১০

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১১

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১২

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৩

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৫

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৬

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৭

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

১৮

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

১৯

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

২০