
ঈদুল আযহা উপলক্ষে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের কে আগাম ঈদুল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন।
পারিবারিক ভাবে রাজনৈতিক শিক্ষায় গড়ে ওঠা
হানিফ তপন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয়তাবাদী আদর্শে পরীক্ষিত এই নেতা আসন্ন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি
পদ প্রত্যাশী।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ,সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। মহান আল্লাহ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।”
তিনি আরো বলেন আমরা রাজনীতি করি মানুষ ও দেশের সেবা করার জন্য আমরা সকলে কোরবানীর শিক্ষাকে গ্রহণ করি পশু কোরবানীর মাধ্যমে মানুষ হিসেবে নিজেদের ভেতরের পশুত্ব কে কোরবানী দেই।
ঈদ উপহার সামগ্রী নিয়ে যার যতটুকু সম্ভব সাধারণ মানুষের পাশে দাঁড়াই।
এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো পশু কোরবানি শেষে অবশ্যই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন,
সিটি কর্পোরেশনের নির্দেশনা গুলো কে পালন করবেন – কারন এই শহর আমার আপনার সকলের পরিছন্নতার দায়িত্বটাও আমাদের।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে ঈদ মোবারক..
No tags found for this post.
মন্তব্য করুন