
দলচ্যুত শকুন পাখিকে উদ্ধার করেছে উৎসুক জনতা। প্রচন্ড শীতে উঠতে না পেরে বাঁশ ঝাড়ে পড়ে থাকা শকুনটিকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিরল প্রজাতির শকুন টি পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকা থেকে উদ্ধার হয়। এ খাব ছড়িয়ে পড়লে এক নজর দেখার জনতার ভিড় জমে ওই এলাকায় । এলাকার আতাউর রহমান জানান সকালবেলা বাঁশ ঝাড়ে শকুনটিকে দেখেন। পরে তার কাছে গিয়ে ধরার চেষ্টা করেন। তেমন উড়ান দিতে না পারায় শকুনটিকে আটক করা হয়। উদ্ধারকৃত শকুন পাখিটিকে প্রাণিসম্পদ অফিসে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল রহমান কনক জানান বয়সের ভারেলুয়ে পড়েছে শকুন পাখিটি কিছু জায়গায় আঘাত ছিল। পড়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান বন বিভাগকে অবজ্ঞতা করা হয়েছে।তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
No tags found for this post.
মন্তব্য করুন