admin
২৩ জুলাই ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০২ জন

বাদীর অভিযোগ নেই নাম নেই মামলায় তবুও ছাত্রদল নেতা সজিব বহিষ্কৃত!

ফটোকার্ড ডাউনলোড করুন
209

ভোলার তজুমদ্দিন উপজেলায় আলোচিত ধর্ষণ মামলায় নাম না থাকলেও ছাত্রদল নেতা মো. জয়নাল আবেদিন সজিবকে বহিষ্কার করায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিবকে ‘বিনা দোষে’ বহিষ্কারের বিরুদ্ধে সরব হয়েছেন মামলার বাদীসহ স্থানীয় নেতাকর্মীরা।
ধর্ষণের শিকার নারী ও তার স্বামী মো. রুবেল লিখিতভাবে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করে বলেন,
“মো. জয়নাল আবেদিন সজিব এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। এজাহারে তার নাম নেই, এমনকি ঘটনাস্থলেও তিনি উপস্থিত ছিলেন না। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে জড়ানো হয়েছে।”
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার ২নং সাক্ষী জামাল মাঝি জানান,“ধর্ষণ ও নির্যাতনের ঘটনাস্থলে সজিব উপস্থিত ছিলেন না। এমনকি এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।”
এ প্রসঙ্গে তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু বলেন,
“আমরা ধর্ষণের ঘটনায় প্রকৃত অপরাধীদের বহিষ্কার করেছি, মানববন্ধন করেছি, বিচার দাবি করেছি। ঘটনাস্থলে গিয়ে বাদীসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। সবাই জানিয়েছেন সজিব নির্দোষ। একজন নিরপরাধ ছাত্রনেতা দোষী না হয়েও বহিষ্কৃত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।” তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, “ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার এজাহারে সজিবের নাম নেই এবং বাদী তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।”
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মশিউর রহমান মামুন বলেন, তজুমদ্দিনের ঘটনায় সজিবসহ দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তবে মামলার বাদী রুবেল মিয়া ও ভুক্তভোগী নারী সরাসরি কেন্দ্রীয় নেতাদের কাছে সজিবের নির্দোষ হওয়ার বিষয়টি তুলে ধরেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছি, বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হতে পারে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে নির্দোষ প্রমাণিত হলে সজিবের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা উচিত। অন্যথায় এটি একজন শিক্ষার্থী ও সংগঠনের জন্য বড় অবিচার হয়ে থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ ঘণ্টা পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমোহনের ছেলে ঢাকার মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ আটক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক

লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ এর অভিযোগ

রাতের আঁধারে বিষের ছোবল, নিঃস্বতার মুখে এক কৃষকের স্বপ্ন

হেফজখানা নির্মাণকাজে বাধা, রামগতিতে উত্তেজনা

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

সেন্টমার্টিনের কাছে ১,৭০০ বস্তা সিমেন্টসহ দুই বোট আটক, গ্রেপ্তার ২০

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য

১০

লালমোহনের গজারিয়ার গর্ব — মিজানুর রহমান

১১

ভোলায় গৃহবধূর সাহসী প্রতিরোধ: ধর্ষণচেষ্টায় অভিযুক্তের গোপনাঙ্গ কেটে দিলেন নারী

১২

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

১৩

ঈদের দিনেও সীমান্তে তৎপর চৌগাছা থানা পুলিশ

১৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৫

লালমোহনে ধলীগৌর নগর আদ্-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মধ্যে মাংস বিতরণ

১৬

ঢাকা ১৭ আসনের ভাষানটেক থানা বাসী’কে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা: ইসমাইল হোসেন পলাশ

১৭

১৫ নং ওয়ার্ড বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা : গিয়াস উদ্দিন ফরাজি

১৮

ঈদুল আযহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী’কে শুভেচ্ছা : আতিকুর রহমান আতিক

১৯

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

২০