সিংড়া (নাটোর) প্রতিনিধি:
১৮ জুন ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৬ জন

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১৩১

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে তামাকের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক ব্যবহার নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, কসমসের নির্বাহী পরিচালক মেহেরাজ মালা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ, সাংবাদিক কাবিল উদ্দিন, সিংড়া প্রেস ক্লাবের সদস্য ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মামুন আলীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপানের কারণে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসতন্ত্রের জটিলতাসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই তামাকের ব্যবহার কমাতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে এর ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও তামাকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসন, সিংড়ার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8-%E0%A6%89%E0%A6%AA/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০