ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা। Logo রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ Logo পঞ্চগড়ে পরকীয়ার অভিযোগে স্বামীকে বিষ খাওয়ানোর অভিযোগ, স্ত্রী আটক Logo সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

ভোলা-৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে নিজামুল হক নাইমের নাম ঘোষণা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৯৭

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর সমর্থনে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি (বিডিপি)’র কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাইমের।

বুধবার (২৭ মে) বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তাঁর প্রার্থিতার ঘোষণা দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী। নাইম লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হকের ছোট ভাই।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের সদ্য মুক্তি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দিন খান রাজী বলেন, “জামায়াতে ইসলামী দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। নতুন প্রজন্ম বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ দেখতে চায়। সেই বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে ইসলামী ছাত্রশিবির।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট আমাদের গণতন্ত্রের বিপ্লব হয়েছিল, এখন আমরা ইসলামি বিপ্লব সাধন করতে চাই—যা পরকালের মুক্তির পথ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ভোলা জেলা সহ-সেক্রেটারী মাওলানা মো. আখতার উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী মো. হারুনুর রশিদ এবং লালমোহন উপজেলা আমির মাও. আব্দুল হক প্রমুখ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৭:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২৮ মে ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোলা-৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে নিজামুল হক নাইমের নাম ঘোষণা

আপডেট সময় : ১১:৫৭:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২৮ মে ২০২৫