নিজস্ব প্রতিবেদক :
১৪ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৪ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১১২

ভোলার মনপুরায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাতে পরিচালিত এ অভিযানে মনপুরা থানা পুলিশের একটি চৌকস দল ৫০ গ্রাম গাঁজা উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) ইব্রাহিম নয়নের নেতৃত্বে এএসআই মিজান ও সর্ঙ্গীয় ফোর্স রাত আনুমানিক ৯টার দিকে ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিকদারহাট-তালতলা সড়কের জাহাঙ্গীর মৃধার মুদি দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রাজিব (২২) নামে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব জানান, মজির উদ্দিন ওরফে মজনু দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালকদের মাধ্যমে মনপুরার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছেন।
পুলিশ জানায়, রাজিবকে আটকের পর মজির উদ্দিন একাধিকবার ফোন করে মাদক যথাযথভাবে পৌঁছেছে কি না, সে বিষয়ে খোঁজ খবর নেন। পরে রাজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কৌশলগত অভিযান চালিয়ে ফকিরহাট বাজার এলাকা থেকে মাদক চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত মজির উদ্দিন (৩০)-কে গ্রেফতার করে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, “অবৈধ মাদকের বিস্তার রোধ করে যুবসমাজকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সচেতন জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%85-2/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০