ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বদলি, নাকি আইওয়াশ, হেড অফিসেই শাহীনুর রহমান Logo উপজেলা প্রা. শিক্ষা কর্মকর্তা ছুটি ব্যতিত কর্মস্থলে অনুপস্থিত ও বিলম্বে কার্যালয়ে আগমন Logo মনপুরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ Logo হামের টিকা ক্যাম্পেইনেও ভোলায় নীরবতা, প্রশ্নের মুখে সিভিল সার্জন Logo কালিয়াকৈরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, শয্যা সংকটের আশঙ্কা Logo গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় Logo সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার Logo নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক ঘণ্টার বেশি রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

মনপুরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

​মনপুরা (ভোলা) প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩০

ভোলার মনপুরায় ফকিরহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিহাব উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
​রোববার বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত হাজিরহাট-সাকুচিয়া সড়কের ফকিরহাট দাখিল মাদ্রাসার সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​কর্মসূচিতে উপস্থিত বক্তা ও শিক্ষার্থীরা জানান, গত ২০ সেপ্টেম্বর হাজিরহাটে মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদের ওপর এক হামলার ঘটনা ঘটে। জানা যায়, মনোয়ারা বেগম মহিলা কলেজে দায়িত্বে থাকাকালীন তিনি এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরে ওই কর্মচারীর সাথেই তার বিরোধ ও হামলার ঘটনা ঘটে। কিন্তু পরবর্তীতে অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ পূর্বশত্রুতার জেরে ফকিরহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিহাব উদ্দিনসহ মোট ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

​মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলে, “গত ২০ তারিখে হাজিরহাটে শিক্ষকের ওপর হামলায় আমাদের সুপার হুজুর কোনোভাবেই জড়িত ছিলেন না। সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করতে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা দ্রুত এই ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”

​প্রতিবাদের বিষয়টি নিশ্চিত করে অত্র মাদ্রাসার সভাপতি হোসেন হাওলাদার বলেন, “সুপার সাহেবের বিরুদ্ধে দায়ের করা এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো। আমি অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”

​ঘটনার নিন্দা জানিয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক সামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, “অধ্যক্ষ সাহেব তার সাবেক কর্মচারীর সাথে যে অন্যায় করেছিলেন, এটি তারই পরিণতি। মূল ঘটনাটি ঘটেছিল ওই অধ্যক্ষ ও তার সাবেক কর্মচারীর মধ্যে। সেখানে আমাদের মাদ্রাসার সুপার মহোদয়কে টেনে এনে আসামি করার ঘটনাটি নিন্দনীয়। আমরা এই ষড়ন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করছি।”

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৬:৪২ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মনপুরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষের ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৬:০৬:৪২ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬