ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন Logo প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে Ovipray-এর নতুন উদ্যোগ, অনুষ্ঠিত Robotics ও AI কর্মশালা Logo কালিয়াকৈরে বজ্রপাতের পর নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo মনপুরায় ১ ইলিশের দাম ১৫ হাজার টাকা।

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫৪

‎মাদারীপুর সদর মডেল থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা (৩৬) কে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

‎জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে এবং সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর মডেল থানার একাধিক কর্মকর্তা, নারী পুলিশ সদস্য এবং র‍্যাব-০৮ মাদারীপুরের সদস্যরা অংশ নেন।

‎তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৬টা ১৫ মিনিটে কেরানীগঞ্জের জিয়ানগর ৪ নম্বর গলি এলাকা থেকে হাসিনাকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ জানায়, গত ৯ জুলাই অনৈতিক কার্যকলাপের অভিযোগে হাসিনাসহ তিনজনকে পেনাল কোডের ২৯০ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। থানা ভবনে হাজতখানা না থাকায় নারী আসামিদের অস্থায়ীভাবে জুনিয়র সেরেস্তায় রাখা হয়। ১০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে হাসিনা বারান্দার তিনটি এসএস পাইপ ভেঙে কৌশলে পালিয়ে যান।

‎এ ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোডের ২২৪ ও ৪২৭ ধারায় মাদারীপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার

আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬